advertisement
advertisement

কাজের বিনিময়ে যৌন প্রস্তাবের অভিযোগ সামনে আনলেন নীতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
কাজের বিনিময়ে যৌন প্রস্তাবের অভিযোগ সামনে আনলেন নীতি

নীতি টেলর

advertisement

সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর। প্রস্তাবটি দিয়েছিলেন তাঁর প্রথম তেলেগু সিনেমার পরিচালক। হতবাক নীতি ফোন কেটে পরিচালকের নম্বর ব্লক করে দেন।সম্প্রতি হাউটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের এ তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।নীতি টেলর হিন্দি টেলিভিশন সিরিজ ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়া’ দিয়ে পরিচিতি পান। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি।

তবে অভিনয়জীবনের শুরুতে তেলেগু সিনেমায় কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী।সাক্ষাৎকারে নীতি জানান, তাঁর প্রথম তেলেগু সিনেমার পরিচালকই পরে তাঁকে আরেকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে ফোন করেছিলেন। কিন্তু কথার একপর্যায়ে পরিচালক তাঁকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না নীতি।

কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা–ও বুঝে উঠতে পারেননি।নীতি টেলরঘটনাটি বর্ণনা করতে গিয়ে নীতি বলেন, ‘আমার প্রথম সিনেমার পরিচালক কাজ শেষ হওয়ার পর আরেকটি সিনেমার জন্য ফোন করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর