advertisement
advertisement

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করা হবে: আইনমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করা হবে: আইনমন্ত্রী

রামরুর ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজধানীর একটি হোটেলে, ১৩ অক্টোবর

advertisement

নানা ধরনের হয়রানির শিকার প্রবাসীরা হটলাইনে ফোন করে সরকারের কাছ থেকে প্রাথমিক আইনি সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভাগীয় পর্যায়ে এসব আদালত চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানে প্রবাসী আদালত কাজ করবে। প্রবাসীদের মামলাগুলো শুধু এসব আদালতেই পরিচালিত হবে।

অচিরেই এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তৈরি পোশাক, কৃষি, চিংড়ি চাষ ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর