advertisement
advertisement

প্রবাসী কার্ডে রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা আছে: নুরুল হক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
প্রবাসী কার্ডে রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা আছে: নুরুল হক

রামরুর তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। ১৩ অক্টোবর

advertisement

প্রবাসী কার্ডধারীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমানে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পান। প্রবাসী কার্ড চালুর পরীক্ষামূলক কার্যক্রম কয়েকটি দেশে চলছে।

এ কার্ডে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, আর্থিক লেনদেনও করা যাবে।আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের একটি অধিবেশনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।মো. নুরুল হক বলেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি আছে। এসব প্রতিষ্ঠানের কাজের মান ও দক্ষতা বিবেচনায় গ্রেডিং করা হলে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০টি এজেন্সি টিকে থাকতে পারে।

এতে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারক করা সহজ হবে।অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর