পৃথ্বী শ ও আকৃতি। ইনস্টাগ্রাম থেকে
সেপ্টেম্বর মাসেই বাগ্দান ভাঙার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। এক মাসও না যেতেই জানা গেল, আবার একসঙ্গে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আকৃতির ভাষ্য, কাছের মানুষদের মতামতে প্রভাবিত হয়েই সম্পর্ক নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।সম্পর্ক ভাঙার ঘোষণা দেওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে গেছে বলেই মনে হচ্ছিল।
কিন্তু সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকলেন না ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। বাগ্দান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই আবার একসঙ্গে হওয়ার কথা জানালেন আকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি স্বীকার করেছেন, তাঁদের সম্পর্ক নিয়ে কাছের মানুষদের মতামত তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।
পরে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।১২ অক্টোবর ইনস্টাগ্রামে ‘আ পারসোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।