advertisement
advertisement

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা

advertisement

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন থাকবেন।বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান গতকাল সোমবার বাসসকে এই তথ্য জানিয়েছেন।লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, পরিকল্পনা অনুযায়ী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।

তিনি বলেন, এর মূল অংশ হলো নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা। গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা সহায়তা দেবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর