advertisement
advertisement

তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ

advertisement

জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের বড় দাবি। নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং শক্তির অপচয় রোধে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে উদ্ভাবনী উদ্যোগ জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নতুন চিন্তাধারাকে কাজে লাগাতে স্ফুরণ নামের বিশেষ প্রতিযোগিতা শুরু হয়েছে।বাংলাদেশের টেকসই জ্বালানির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

স্ফুরণ-টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে শীর্ষক এই প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় লক্ষ্য অর্জনে তরুণ উদ্ভাবক ও পেশাজীবীদের কাছ থেকে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য ধারণা আহ্বান করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর