advertisement
advertisement

খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসনের অর্থ কী, চলতে পারে কত দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসনের অর্থ কী, চলতে পারে কত দিন

পেশোয়ারে রেড জোনে প্রবেশের সড়কে পাহারা দিচ্ছেন পুলিশ সদস্যরা। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। ১১ অক্টোবর ২০২৬

advertisement

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার (কেপি) সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এত দিন প্রদেশটির সরকার চালাচ্ছিল দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত রোববার একটি ঘোষণাপত্রে সই করেন। এর মাধ্যমে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়।

একই সঙ্গে বলা হয়, প্রাদেশিক সরকার সংবিধান অনুযায়ী কার্যক্রম আর পরিচালনা করতে পারছে না। এই ঘোষণা গভর্নর তথা কেন্দ্রীয় শাসন জারির আইনি ভিত্তি তৈরি করে।গতকাল সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে আটক করা হয়েছে।কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এখন প্রাদেশিক সরকারের দায়িত্ব পালন করবেন।

কুন্ডি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর