advertisement
advertisement

আগামী বছর বিশ্বের জলবায়ু যে দুই কারণে বদলে যেতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
আগামী বছর বিশ্বের জলবায়ু যে দুই কারণে বদলে যেতে পারে

জলবায়ু পরিবর্তনের শঙ্কায় রয়েছে পৃথিবী

advertisement

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন মহাসাগরের তাপমাত্রার পরিবর্তন এবং এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনা সমগ্র পৃথিবীর আবহাওয়া ও বাস্তুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে থাকে। বছরের শেষ পর্যায়ে এসে মহাসাগরগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জলবায়ু সংকেত পাওয়া যাচ্ছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠছে এল নিনো এবং সমুদ্রের পানির তাপমাত্রা রেকর্ড মাত্রায় বেশি রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, এল নিনো আরও তীব্র হয়ে ডিসেম্বর নাগাদ এর চূড়ায় পৌঁছাতে পারে। এ ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার ধরন ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে এবং এর প্রভাব ২০২৭ সাল পর্যন্ত গড়িয়ে যেতে পারে।প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে এল নিনো বলা হয়।

এটি এল নিনো সাউদার্ন অসিলেশন নামের বৃহত্তর জলবায়ু চক্রের একটি অংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর