advertisement
advertisement

সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে রাহুল গান্ধীর আবেদনে ১৪টি ত্রুটি ধরলেন সুপ্রিম কোর্ট, শুনানি হচ্ছে না আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
সিইসি জ্ঞানেশের বিরুদ্ধে রাহুল গান্ধীর আবেদনে ১৪টি ত্রুটি ধরলেন সুপ্রিম কোর্ট, শুনানি হচ্ছে না আজ

ভারতের সুপ্রিম কোর্ট

advertisement

ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম ও একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ এনে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের আরও ১০ নেতার করা আবেদনের শুনানি আজ মঙ্গলবার হচ্ছে না।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগ ওই আবেদনে ১৪টি ত্রুটি চিহ্নিত করায় এ স্থবিরতা তৈরি হয়েছে।

ত্রুটিগুলোর মধ্যে রয়েছে কোর্ট ফির ক্ষেত্রে ২২০ রুপির ঘাটতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি ও ১১ আবেদনকারীর মধ্যে ৯ জনেরই ওকালতনামা জমা না দেওয়া ইত্যাদি।ভারতে বিক্ষোভকারীদের দমন–পীড়নের পরও আন্দোলন চলছে, এরপর কী হতে পারেআইনজীবীদের অনুরোধে ত্রুটিগুলো সংশোধনের পর আগামীকাল বুধবার আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।এ আপত্তির কারণে বিরোধী নেতাদের করা ওই জরুরি আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনটিতে সিইসি জ্ঞানেশ কুমারের কথিত একতরফা সিদ্ধান্তের বিষয়ে একটি স্বাধীন ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের দাবি জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর