advertisement
advertisement

স্মার্ট থেকে জমকালো, ছবিতে দেখে নিন পূজার পাঁচ রঙিলা লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
স্মার্ট থেকে জমকালো, ছবিতে দেখে নিন পূজার পাঁচ রঙিলা লুক

ষষ্ঠীর দিনে বেছে নিতে পারেন সুতির কামিজ, প্যান্ট ও শ্রাগের এই সেট। সাদার ওপর সোনালি পলকা ডটের স্ক্রিনপ্রিন্টে পোশাকটিতে আছে স্নিগ্ধতার সঙ্গে উৎসবের ছোঁয়া। শ্রাগের কলারে হ্যান্ডলুম কটনের জামদানি মোটিফ যোগ করেছে ঐতিহ্যের অনুষঙ্গ

advertisement

কখনো ঐতিহ্যবাহী শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া, কখনো জমকালো পোশাকে উৎসবের ঝলক, আবার কখনো স্বচ্ছন্দ পোশাকে ছিমছাম সৌন্দর্য। ষষ্ঠী থেকে দশমী—দুর্গাপূজার এই দিনগুলোর রয়েছে আলাদা রং, আলাদা আবহ; আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলে যেতে পারে সাজও। রং, নকশা, গয়না আর সাজের ছোট ছোট পরিবর্তনেই ফুটে উঠতে পারে নিজস্বতা।

‘নকশা’র এই আয়োজনে রইল উৎসবে পাঁচটি ভিন্ন লুকে নিজেকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা।ষষ্ঠীতে স্নিগ্ধতার ছোঁয়াষষ্ঠীর দিনে বেছে নিতে পারেন সুতির কামিজ, প্যান্ট ও শ্রাগের এই সেট। সাদার ওপর সোনালি পলকা ডটের স্ক্রিনপ্রিন্টে পোশাকটিতে আছে স্নিগ্ধতার সঙ্গে উৎসবের ছোঁয়া। শ্রাগের কলারে হ্যান্ডলুম কটনের জামদানি মোটিফ যোগ করেছে ঐতিহ্যের অনুষঙ্গপূজার প্রথম দিনের সাজ হতে পারে হালকা, তবে তাতেও থাকবে আভিজাত্যের ছোঁয়া।

হালকা মেকআপ, মানানসই গয়নায় ষষ্ঠীর সাজ হয়ে উঠবে পরিপাটি ও রুচিশীলসপ্তমীর সাজে স্কার্ট সপ্তমীর সকালে কিংবা দিনের আয়োজনে ডাবল লেয়ার অরগাঞ্জা স্কার্ট হতে পারে ভিন্নধর্মী পছন্দ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর