advertisement
advertisement

ভোররাতে বসে এই হাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ভোররাতে বসে এই হাট

মাথায় করে পান নিয়ে হাটে আসছেন চাষি।

advertisement

ভোররাতে পান নিয়ে হাটে জড়ো হন চাষিরা। আলো-আঁধারিতেই শুরু হয় কেনাবেচা। ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত বেচাকেনা চলে এই হাটে। সপ্তাহে তিন দিন শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বসে হাটটি। এখান থেকে পাইকারেরা পান কিনে নিয়ে যান দূরদূরান্তের হাটবাজারে। রংপুর সদর উপজেলার শিবেরবাজারের এই হাট নিয়ে ছবির গল্প।মাথায় করে পান নিয়ে হাটে আসছেন চাষি। এক ব্যক্তি রিকশাভ্যানে করে পান আনছেন।মোটরসাইকেলে করে পান আনা হয়েছে হাটে।

অন্ধকারে মুঠোফোনের আলো জ্বেলে পানের দরদাম করছেন পাইকার। আলো ফোটার পর আরও জমজমাট হাট। হাতে নিয়ে পান দেখছেন পাইকার। পান দেখিয়ে চলছে দরদাম। পান কিনতে চাষিকে নিয়ে দুই পাইকারের টানাটানি। পান কেনা শেষে দাম পরিশোধের পালা।সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ফাঁকা হতে থাকে হাট। পাইকারি দরে পান নিনে তা ভ্যান সাজিয়ে নিচ্ছেন পাইকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর