advertisement
advertisement

সালমান খানকে দেখতে কত টাকার টিকিট কিনেছিলেন চাঁদনী, কী ঘটেছিল সেদিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সালমান খানকে দেখতে কত টাকার টিকিট কিনেছিলেন চাঁদনী, কী ঘটেছিল সেদিন

সালমানের খানে সঙ্গে ছবিটি পোস্ট করেছেন চাঁদনী

advertisement

সালমানের খানে সঙ্গে ছবিটি পোস্ট করেছেন চাঁদনীবিভিন্ন সময় সাক্ষাৎকারে বলতে হয় প্রিয় তারকার কথা। সেভাবেই ওঠে আসে সালমান খানের কথা। শৈশব থেকেই এই নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। কারণ, সালমানই তাঁর প্রিয় নায়ক। সেই অভিজ্ঞতা শুনে অনেকেই মনে করতেন, বানিয়ে বলছেন। যে কারণে প্রিয় নায়কের সঙ্গে ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

চাঁদনী বলেন, সময়টা ১৯৯৭–৯৮ সালের দিকে। সেই সময় সালমান খান বাংলাদেশে আসেন অনুষ্ঠান করতে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে টিকিট কাটেন। এই অভিনেত্রী বলেন, ‘আমি ছিলাম সালমান খানের একদম কঠিন ভক্ত। সে বাংলাদেশে আসবে শুনে তো ঘুম নাই। দিন গুনতাম কবে আসবেন। তাঁর সঙ্গে কথা বলা, ছবি তোলার আগ্রহটা বেশি ছিল।

কিন্তু পরে শুনি, কোনো একটি কারণে অনুষ্ঠানটি হবে না।’অটোগ্রাফ নেওয়ার সময়ে সালমান খানের সঙ্গে বান্ধবীসহ চাঁদনীসালমান খানের এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল গুলিস্তান স্টেডিয়ামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর