সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে এবার ২০০ কোটি দিরহাম (৬ হাজার ৭০৬ কোটি টাকা) মূলধনসহায়তার ‘দৃঢ় প্রতিশ্রুতি’ দিয়েছে সরকার। এর আগে দেশটির কার্যক্রমের মূলধন–ঘাটতি মেটাতে এক হাজার কোটি টাকার বেশি (৩০ কোটি দিরহাম) জোগান দেওয়া হয়েছে। এতেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক সন্তুষ্ট না হওয়ায় জনতা ব্যাংকের আর্থিক পরিস্থিতির চিত্র তুলে ধরে সরকারকে মূলধন জোগানের শর্ত দেওয়া হয়।
তারই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয় জনতা ব্যাংককে মূলধনসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সম্প্রতি সরকারের পক্ষে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে মূলধনসহায়তার নিশ্চয়তা দিয়ে চিঠি পাঠান।
এতে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি মূলধন জোগানের প্রতিশ্রুতি দেওয়া হয়।জানা যায়, পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় ইউএইর কেন্দ্রীয় ব্যাংক দেশটিতে জনতা ব্যাংকের শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।