প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ প্রশিক্ষণ কর্মশালায় আলোচকদের সঙ্গে অংশগ্রহণকারীরা
উপস্থাপনা কি কেবল সুন্দর করে কথা বলা, নাকি সঙ্গে জড়িয়ে আছে গল্প বলার কৌশল, তথ্যের গভীরতা, আত্মবিশ্বাস আর শ্রোতাকে বোঝার ক্ষমতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে কেউ এসেছেন রংপুর থেকে, কেউ কক্সবাজার বা যশোর থেকে। তাঁদের কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপনা করছেন, কেউ চাকরির ফাঁকে সংবাদ পড়ছেন, কেউ পড়াশোনা শেষে চাকরি খুঁজছেন।
কারও স্বপ্ন টেলিভিশনের পর্দায় উপস্থাপনা করা, কারও লক্ষ্য মাইক্রোফোনের সামনে জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা।
তবে সবার চাওয়া এক—নিজের উপস্থাপনা-দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।এই লক্ষ্যে সেপ্টেম্বর মাসজুড়ে অনলাইনে চারটি সেশন শেষে বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে প্রায় তিন শ অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত একদল তরুণ-তরুণী সারা দেশ থেকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে জড়ো হন।তাঁদের জন্য স্মার্ট প্রেজেন্টেশন, শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গি, সংবাদপাঠের কৌশল, ভ্লগ ও পডকাস্ট উপস্থাপনা, চাকরির সাক্ষাৎকার এবং উপস্থাপক পদের জন্য সিভি প্রস্তুত করাসহ উপস্থাপনার নানা দিক নিয়ে দিনব্যাপী আলোচনা করেন দেশের বিভিন্ন গণমাধ্যমের দেশসেরা সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক এবং ভ্লগিং তারকারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।