হাওরের জলে হাঁসের সাঁতার, দূরে কুয়াশায় মিলিয়ে গেছে দিগন্ত
শরৎ এখনো শেষ হয়নি। তবে প্রকৃতিতে যেন হেমন্তের আবহ। বিশেষ করে হাওরপাড়ে বিকেল নামলেই তার আভাস পাওয়া যায়। দূরের জলরাশির ওপর হালকা কুয়াশার আস্তরণ। সেই কুয়াশায় আড়াল হয়ে আসে সূর্য। বিকেলের আলোও কেমন যেন ম্লান, চারপাশে ছড়িয়ে পড়ে ধূসর এক আবহ। কুয়াশামাখা পথে হেঁটে চলেন মানুষ। কেউ বাড়ি ফেরেন, কেউ ব্যস্ত থাকেন মাছ ধরায়। হাওরের পানি থেকে দল বেঁধে বাড়ির পথে রওনা হয় হাঁসের ঝাঁক।
দিনের আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য।হাওরের জলে হাঁসের সাঁতার, দূরে কুয়াশায় মিলিয়ে গেছে দিগন্ত বিকেলে হাওরপাড়ের পথে হেঁটে চলেছেন স্থানীয় বাসিন্দারা কুয়াশামাখা শরতের বিকেল হাওরপাড়ে ধূসর বিকেল শরতে হেমন্তের আবহ বিকেলের আলো ফুরিয়ে আসতেই হাওর থেকে বাড়ি ফিরছে মানুষ ও গবাদিপশু হাওরে মাছ ধরা বিকেলের আলো ফুরিয়ে আসতেই হাওরজুড়ে কুয়াশা নেমে আসে। ঝাপসা হয়ে আসছে দূরের জলরাশি, আড়াল হচ্ছে দিগন্ত
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।