advertisement
advertisement

চকবাজারে দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
চকবাজারে দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। ১২ অক্টোবর ২০২৬

advertisement

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।আজ সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত অগ্নিনির্বাপণকর্মী শিহাব সরকার বলেন, ভোর ৫টা ২০ মিনিটের দিকে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে।

চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকেসরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে সেখানে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এর আগে গতকাল রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেছিলেন, চকবাজারের সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর