বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের (আইএফপিআরআই) যৌথভাবে আয়োজিত সংলাপে অতিথিরা
২০১০ সালে গ্রামের ৩৬ শতাংশ পরিবার ঋণ গ্রহণ করত, যা ২০২২ সালে বেড়ে ৪২ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু এসব ঋণের ২৫ শতাংশই তখন ছিল কৃষির জন্য। অথচ এখন কৃষির হিস্যা কমে ১৬ শতাংশে নেমেছে। অর্থাৎ এক যুগে কমেছে প্রায় ৯ শতাংশ। গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে এমনটা হয়েছে। এসব পরিবর্তনের মধ্যে রয়েছে গ্রামে নতুন ব্যবসা, বাড়িঘর তৈরি ও ভোগের প্রবণতা বৃদ্ধি পাওয়া।
গতকাল সোমবার বাংলাদেশের খাদ্যব্যবস্থায় অর্থায়নের সুযোগ, চ্যালেঞ্জ ও নীতিগত করণীয় নিয়ে আয়োজিত এক নীতি সংলাপে এসব বিষয় উঠে আসে। ‘ফিন্যান্সিং ফুড সিস্টেমস ইন বাংলাদেশ: এভিডেন্স অ্যান্ড পলিসি ডায়ালগ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)।সংলাপে প্রধান অতিথি ছিলেন কৃষিসচিব মো. সেলিম খান।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হকের সভাপতিত্বে সংলাপে গ্রামীণ ঋণবাজারের পরিবর্তন, প্রাণিসম্পদ খাতে অর্থায়ন, শহুরে খাদ্য বিক্রেতাদের জন্য আর্থিক পণ্য এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের অর্থায়ন নিয়ে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।