advertisement
advertisement

১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে

advertisement

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় ঈদগাঁও নদের ওপর ৫ বছর আগে নির্মিত হয় ৯০ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের একটি সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি মানুষের কোনো কাজে আসছে না।সেতু ব্যবহার করতে না পারায় আশপাশের তিনটি ইউনিয়ন ঈদগড়, বাইশারী ও গর্জনিয়ার লাখো মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জরুরি কাজে যাতায়াতের ক্ষেত্রে লোকজনকে দীর্ঘপথ পাড়ি দিয়ে ঈদগাঁও- ঈদগড়-বাইশারী সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ওই সড়কে রয়েছে নিরাপত্তার ঘাটতিও। পাহাড় ও বনাঞ্চলের ভেতরে দিয়ে নির্মিত ১৭ কিলোমিটারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় বনদস্যুদের উৎপাত লেগে থাকে। প্রায় সময় যাত্রীবাহী যানবাহন জিম্মি করে লোকজনকে অপহরণ করে গভীর বনে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। বনদস্যুদের গুলিতে হতাহতের ঘটনাও অনেক।

এ কারণে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।মোহাম্মদ উল্লাহ, স্কুলশিক্ষার্থী, ঈদগড়প্রতিদিন দেড় শতাধিক শিক্ষার্থী সিঁড়ি দিয়ে সেতু অতিক্রম করে ঈদগাঁও এবং রামু সদরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াত করে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর