প্রদর্শনীর একটি চিত্রকর্ম অবলম্বনে
গ্যালারি চিত্রকে শিল্পী শেখ মেহেদী কামালের একক চিত্র প্রদর্শনী ‘অনল কাব্য’ চলবে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা অবধি।দুনিয়াজুড়েই চারুশিল্পীর চিত্রপটে কত শত পরীক্ষা–নিরীক্ষার ঢল! বাংলাদেশের চারুশিল্পও এর বাইরে নয়। আমাদের দেশের নবীন ও তরুণদের মধ্যে নানা নিরীক্ষার প্রবণতা আমরা লক্ষ করছি গত শতকের শেষের তিন দশক থেকে।
গত শতকের নব্বই দশকের শিল্পী মেহেদী কামাল নিরীক্ষাপ্রবণ এই শিল্পীদলেরই একজন। ১৯৭৩ সালে জন্মগ্রহণকারী মেহেদী গত শতকের শেষার্ধ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মজীবনে গ্রাফিক ডিজাইনের নানাবিধ কাজ শিখেছেন, কাজ করেছেন বিজ্ঞাপনী সংস্থা থেকে মিডিয়ায়। দেশ টিভির শিল্পনির্দেশক ছিলেন ১০ বছরাধিককাল।
এসবের পাশাপাশি ছবি আঁকায় প্রায় নিয়মিতই নিয়োজিত থেকেছেন!জলরঙে চিত্রাঙ্কনে মেহেদী কামালের বিশেষ দক্ষতা দেখেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।