advertisement
advertisement

বঙ্গোপসাগরে স্যাটেলাইট দিয়ে নজরদারি করতে চায় সরকারি কোম্পানি, ব্যয় ৬০০ কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে স্যাটেলাইট দিয়ে নজরদারি করতে চায় সরকারি কোম্পানি, ব্যয় ৬০০ কোটি টাকা

advertisement

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত করা, সমুদ্রে চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়তে চায় সরকার।এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার (এআইএস) উন্নত সংস্করণ ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।সংস্থাটির কর্মকর্তারা বলছেন, কম উচ্চতার চারটি স্যাটেলাইটের মাধ্যমে এই নজরদারি চালানো হবে।

প্রকল্পের আনুমানিক ব্যয় হতে পারে ৬০০ কোটি টাকার মতো।বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছিল ২০১৮ সালে। এটি মূলত মহাকাশ থেকে সিগন্যাল আদান-প্রদান ও সম্প্রচারের কাজ করে। বিএসসিএলের প্রস্তাবিত সামুদ্রিক নজরদারি ব্যবস্থা এর থেকে ভিন্ন প্রযুক্তিগত উদ্দেশ্যে তৈরি হবে।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে।বিশেষজ্ঞেরা বলছেন, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস মূলত নৌযানের পরিচয়, অবস্থান, গতি ও চলাচলের দিকসংক্রান্ত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর