advertisement
advertisement

১ হাজার কোটি রুপির সম্পত্তি কীভাবে সামলান সাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
১ হাজার কোটি রুপির সম্পত্তি কীভাবে সামলান সাবা

ভাই সাইফ আলী খানের সঙ্গে সাবা। ইনস্টাগ্রাম থেকে

advertisement

বলিউডের তারকা সাইফ আলী খান ও সোহা আলী খানকে পর্দায় দেখা গেলেও তাঁদের বোন সাবা আলী খান বরাবরই থেকেছেন প্রচারের আলো থেকে দূরে। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি তিনি। তবে পরিবারের উত্তরাধিকার রক্ষার দায়িত্বে তাঁর ভূমিকা দুই ভাই–বোনের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। বরং ভোপালের নবাব পরিবারের হাজার কোটি রুপির সম্পদ ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশের দেখভালের দায়িত্ব সামলাচ্ছেন সাবা।

সম্প্রতি শিট দ্য পিপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই দায়িত্ব নিয়ে কথা বলেছেন সাবা পতৌদি। জানিয়েছেন, তাঁর বাবা, প্রয়াত মনসুর আলী খান পতৌদি—ক্রিকেটবিশ্বে যিনি ‘টাইগার পতৌদি’ নামে পরিচিত—নিজেই পরিবারের এই ঐতিহ্য এগিয়ে নেওয়ার দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছিলেন।সাবা আলী খান। ইনস্টাগ্রাম থেকে সাক্ষাৎকারে সাবাকে প্রশ্ন করা হয়, পরিবারের এই উত্তরাধিকারের আর্থিক মূল্য কি ১ হাজার কোটি রুপির বেশি? উত্তরে তিনি সম্মতি জানান।

তবে তাঁর কাছে এই দায়িত্ব শুধু সম্পদ রক্ষা বা অর্থের হিসাব রাখার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় ঐতিহ্য, জনকল্যাণ ও বহু মানুষের সেবার বিষয়টি।সাবা বর্তমানে ‘আওকাফ-এ-শাহি’ ট্রাস্টের মুতাওয়াল্লি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর