গ্রামের বাড়িতে দাদা–দাদি, মা–বাবা ও ছোট বোনের সঙ্গে সাইদুল
২০২১ সালের ঘটনা। মাত্র সাত বছর বয়সে চট্টগ্রাম রেলস্টেশনে ভুল ট্রেনে চেপে ঢাকায় এসে হারিয়ে গিয়েছিল সাইদুল। এরপর পরিবারের অজান্তে অচেনা শহরের ফুটপাতে কেটে যায় দীর্ঘ পাঁচটি বছর। চলতি বছরের এপ্রিলে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে অবশেষে মা-বাবার বুকে ফিরেছিল সে। কিন্তু চেনা ঘরের মায়া খুব বেশি দিন ধরে রাখতে পারেনি সাইদুলকে।
বাড়ি ফেরার পাঁচ মাসের মাথায় ছোট বোনের সঙ্গে সামান্য বচসা আর মায়ের একটু বকুনিতে ভীষণ অভিমান করে সে। এই নব্য অভিমানের জেরে সে আবারও গত ২৬ সেপ্টেম্বরে ঘর ছেড়ে পালিয়ে যায়। ট্রেনে চেপে চট্টগ্রাম থেকে চলে আসে অচেনা ঢাকার চেনা ফুটপাতে।আবারও নিখোঁজ সাইদুল আগেরবার সাইদুল হারিয়ে যাওয়ার পর তার মা ফাতেমা আক্তারের সঙ্গে এই প্রতিবেদকের যোগাযোগ হয়।
সেই সূত্রেই সাইদুল আবার হারিয়ে যাওয়ার পর ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে এই প্রতিবেদকের মুঠোফোনে কল করেন ফাতেমা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।