advertisement
advertisement

ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

শিশু ধর্ষণ

advertisement

সাতক্ষীরার শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে আজ সোমবার শ্যামনগর থানায় একটি মামলা করেছেন ওই ছাত্রীর নানি। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী ও এক শিক্ষককে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন ওই মাদ্রাসার শিক্ষক নূর আলম সরদার (৩৬) এবং দশম ও অষ্টম শ্রেণির দুই ছাত্র। মামলার এজাহার অনুযায়ী, শিশুটি প্রায় পাঁচ বছর ধরে নানির বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করছে।

তার বাবা যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। মা মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন।মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ডিসেম্বরে দশম শ্রেণির ওই শিক্ষার্থী শিশুটির গোসলের ভিডিও গোপনে ধারণ করে। পরে ভিডিওটি অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকেও দেয়। এরপর দুজন মিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

গত ২ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিভিন্ন সময়ে নানির অনুপস্থিতিতে ওই দুজন শিশুটিকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।শিক্ষক নূর আলম সরদারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশী ও শিক্ষক হওয়ায় তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর