অবিশ্বাস্য জয়ের পর ড্রেসিংরুমে উদ্যাপন ব্রোমাপইকারনার খেলোয়াড়দের
কখনো কখনো এমন হয়। খেলা দেখতে বসেছেন। প্রথমার্ধ ম্যাড়মেড়ে গোলশূন্য। ‘যাহ্, পরের অর্ধের খেলাই আর দেখবে না’—এমনটা ভেবে কেউ কেউ হয়তো বিরক্তি নিয়ে উঠে যান স্ক্রিনের সামনে থেকে। দর্শক ছেড়ে যান গ্যালারি। কিন্তু তারপর যদি ১১ গোল হয়!সুইডেনের শীর্ষ লিগে গত শনিবার এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে। সোলনায় স্ট্রবেরি অ্যারেনায় মুখোমুখি হয়েছিল মাঝ টেবিলের দুই দল আলক ও ব্রোমাপইকারনা।
প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে এসেছে দুই গোল। অর্থাৎ ম্যাচের ৫৫ মিনিটে ১–১ গোলে সমতায় ছিল দুই দল। এরপর যেন ম্যাচে গোলের বিস্ফোরণ ঘটল।ম্যাচের ৭০ মিনিটের মধ্যে চার গোল করে ব্রোমাপইকারনা। কিন্তু পাগলামির তখনো অনেক বাকি ছিল। যোগ করা সময়ের সপ্তম মিনিটের মধ্যে চার গোল করে বসে আলক। সমতায় ফেরে ৫–৫ গোলে। যোগ করা সময়ে নবম মিনিটে ম্যাচে শেষ কিকে ব্রোমাপইকারনাকে জয়সূচক গোলটি এনে দেন ম্যাডস হ্যানসেন।
View this post on Instagram A post shared by BP (@bpfotboll) ২০ বারের চেষ্টায় আলকের বিপক্ষে লিগে এটাই প্রথম জয় ব্রোমাপইকারনার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।