পাকিস্তান সরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ
২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট সামনে রেখে আগামী বুধবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পুরুষ হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প। এ প্রতিযোগিতার জন্য আজ ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পিটার গেরহার্ড।ঘোষিত দলে নতুন মুখ তৈয়ব আলী, মো. আবদুল্লাহ ও তানভীর রহমান।
এই তিন খেলোয়াড়ের কেউই এখনো জাতীয় দলের হয়ে খেলেননি। তৈয়ব আলী ও মো. আবদুল্লাহ গত মাসে চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে খেলেছেন। আর তানভীর রহমান অংশ নিয়েছিলেন ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে।এদিকে জাতীয় দলে আবার ডাক পেয়েছেন মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন ও নাহিয়ান শুভ।
এই চার খেলোয়াড় সর্বশেষ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের দলে ছিলেন না।এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় বাংলাদেশের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।