advertisement
advertisement

ক্রসফায়ারের ভয় দেখিয়ে আট বছর আগে ৭০ লাখ টাকা নেন ওসি, দাবি শিবির নেতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ক্রসফায়ারের ভয় দেখিয়ে আট বছর আগে ৭০ লাখ টাকা নেন ওসি, দাবি শিবির নেতার

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক শিবির নেতা আব্দুর রহমান বিপ্লব। আজ দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে

advertisement

আট বছর আগে ক্রসফায়ারের ভয় দেখিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৭০ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের সাবেক নেতা আবদুর রহমান বিপ্লব। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানার তৎকালীন ওসি লোকমান হোসাইনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ওই পুলিশ কর্মকর্তার বিচারও দাবি করেছেন।

আজ সোমবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুর রহমান বিপ্লব এ অভিযোগ করেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি এবং পৌর শহরের বাঞ্ছানগর এলাকার বাসিন্দা।সংবাদ সম্মেলনে বিপ্লব অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে তৎকালীন ওসি লোকমান হোসাইনের নির্দেশে পুলিশ তাঁর বাসায় গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় আসবাবপত্র ভাঙচুরের পর তাঁর চোখ বেঁধে হাতকড়া পরানো হয়।

পরে তাঁকে থানার এলাকায় ওসির বাসভবনে নিয়ে দুই হাত বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর