গাইবান্ধার সাদুল্লাপুরে ভাই ও বোনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফন করতে দেরি হয়। আজ সোমবার উপজেলার বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামে
গাইবান্ধার সাদুল্লাপুরে ভাই ও বোনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাত ঘণ্টা পর বাবার মরদেহ দাফন হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামে দাফন সম্পন্ন হয়।বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামের নাজির উদ্দিন ব্যাপারী (৭০) গতকাল রোববার দুপুরে বার্ধক্যের কারণে মারা যান। তাঁর দুই ছেলেমেয়ে—ইদ্রিস আলী ও হালিমা বেগম।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
মাইকিং করে এলাকাবাসীকে বিষয়টি জানানো হয়। তবে দাফনের আনুষ্ঠানিকতা শুরুর আগেই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে আপত্তি তোলেন হালিমা বেগম। এ নিয়ে সালিস বসে। সালিসে হালিমাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল পাঁচটার দিকে দাফনকাজ সম্পন্ন হয়।এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম।
তিনি মুঠোফোনে বলেন, ভাই ও বোনের বিরোধ মীমাংসার পর আজ বিকেল পাঁচটার দিকে তাঁদের বাবার দাফন সম্পন্ন হয়েছে।হালিমা বেগম প্রথম আলোকে বলেন, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।