কোইকা ও ইউনিসেফের ‘হার স্কিলস, হার ফিউচার’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের এই যুগেও দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা দিনরাত মেয়েদের বিয়ের আইনি বয়সসীমা কতটা কমিয়ে আনা যায়, তা নিয়ে যুক্তি দেখাচ্ছেন বলে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেন।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ শীর্ষক প্রকল্পের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ‘এখন এমন বড় বড় রাজনৈতিক দল আছে, যাদের বড় বড় নেতারা দিনরাত যুক্তি দিচ্ছেন যে কত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার আইনি বয়সসীমা নামিয়ে আনা উচিত।
অথচ আজকের এই যুগে এসে যখন এআই ও রোবোটিকস বিশ্বজুড়ে সবকিছু চালিত করছে, তখন আমাদের দেশে রাজনৈতিক আলোচনা হচ্ছে বিয়ের বয়স কত কমিয়ে নিয়ে আসা যায়।’আইন চাপিয়ে দেওয়ার চেয়ে নারীর ক্ষমতায়নই যে বাল্যবিবাহ ঠেকানোর মূল ভিত্তি, তা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সত্তর বা আশির দশক থেকে দেশে মেয়েদের বিয়ের গড় বয়স শুধু আইনের জোরে বাড়েনি, বেড়েছে অর্থনৈতিক ক্ষমতায়নের কারণে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।