advertisement
advertisement

ডেঙ্গুতে মৃত্যু ৩০০: দায় কার—মশা নাকি ?সুশাসনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে মৃত্যু ৩০০: দায় কার—মশা নাকি ?সুশাসনের

ডেঙ্গুতে আক্রান্ত শিশু। ঢাকা শিশু হাসপাতাল, রাজধানী ঢাকা

advertisement

উন্মাদনা হলো একই জিনিস বারবার করে ভিন্ন ফলাফলের প্রত্যাশা করা, কথাটি আলবার্ট আইনস্টাইনের। বাংলাদেশে ডেঙ্গু মোকাবিলার সরকারি কার্যক্রম দেখলে মনে হয়, আমরা বছরের পর বছর সেই উন্মাদনারই চর্চা করে যাচ্ছি।আজকের প্রথম আলোর প্রতিবেদন হচ্ছে, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।

হাসপাতালগুলোতে রোগীদের মেঝে ও সিঁড়িতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে। এই পরিসংখ্যান ও ঘোষণা নিছক তথ্য নয়, একটি রাষ্ট্রের ব্যর্থতার দলিল।​বিগত সবগুলো সরকারের সময় আমরা ডেঙ্গুর কাছে তাদের অসহায়ত্ব দেখেছি। এখন সরকার বদলেছে, মন্ত্রী বদলেছে, সিটি করপোরেশনের নেতৃত্ব বদলেছে, তবু ফলাফল বদলায়নি।

প্রশ্ন হলো, এই ধারাবাহিক ব্যর্থতাকে আমরা আর কত দিন কেবল প্রশাসনিক দুর্বলতা বলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর