লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরায়েলের রামিম রিজ এলাকায় বিস্ফোরণস্থল। ধারণা করা হচ্ছে, কোনো অবিস্ফোরিত গোলাবারুদ থেকে এই বিস্ফোরণ ঘটেছে। ১২ অক্টোবর ২০২৬
লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলে অবিস্ফোরিত অবস্থায় থাকা গোলাবারুদ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ২০ জন মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পরপরই অধিকৃত পশ্চিম তীরে নিজের পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার এই বিস্ফোরণ সোমবার সকালে মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, উত্তরাঞ্চলের নে’ওত মর্দেখাই সম্প্রদায়ের মানুষের বসতির কাছাকাছি বিস্ফোরণটি ঘটে।খবর পেয়ে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) দ্রুত ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠায়। সংস্থাটির চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকেরা তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।
এ ছাড়া তুলনামূলক কম আঘাত পাওয়া আরও বেশ কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় আগে থেকে পড়ে থাকা কোনো অবিস্ফোরিত গোলাবারুদ হঠাৎ বিস্ফোরিত হয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছে।কিরিয়াত শমোনা জেলার পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।