রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। তাঁরা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন কবির প্রতি অবমাননা নয়, বরং বাঙালির সাহিত্য, সংস্কৃতি, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত। গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
বাঙালির আত্মপরিচয় নির্মাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং বিশ্বমানবতার বাণী ছড়িয়ে দিতে তাঁর সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে।বিবৃতিতে বলা হয়, রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন বা চিন্তাধারার সঙ্গে কারও দ্বিমত থাকতে পারে। গণতান্ত্রিক সমাজে সেই মতপ্রকাশের অধিকারও রয়েছে।
তবে মতভিন্নতার প্রকাশ সাংস্কৃতিক ঐতিহ্যের অবমাননা কিংবা মনীষীদের প্রতিকৃতি বিকৃত করার মাধ্যমে হওয়া উচিত নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।