advertisement
advertisement

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীসহ পিটিআইয়ের শত শত নেতা–কর্মীকে ধরপাকড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীসহ পিটিআইয়ের শত শত নেতা–কর্মীকে ধরপাকড়

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর পেশোয়ারে রেড জোনে প্রবেশের পথ বন্ধ করতে রাখা কনটেইনার পার হচ্ছেন লোকজন। ১২ অক্টোবর ২০২৬

advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শত শত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি শাসন জারির পর এই ধরপাকড় শুরু হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে প্রাদেশিক সরকার স্থগিত করা হয়।

ওই সরকারের নেতৃত্বে ছিলেন ইমরান খানের ঘনিষ্ঠ ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি। কেন্দ্রীয় সরকারের দাবি, আফগানিস্তান সীমান্তঘেঁষা এই প্রদেশে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে প্রাদেশিক সরকার ব্যর্থ হয়েছে। সে কারণে জরুরি শাসন জারি করা হয়েছে। পিটিআই এই যুক্তি প্রত্যাখ্যান করেছে।

দলটির অভিযোগ, ইমরান খানের মুক্তির দাবিতে সমর্থকেরা যেন ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে না পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।জরুরি শাসন জারি এবং প্রাদেশিক সরকার স্থগিত করার মধ্য দিয়ে ৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের বিরোধ আরও তীব্র হয়েছে।জরুরি শাসন জারির এক সপ্তাহ আগে থেকে প্রদেশটিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছিলেন ইমরানের সমর্থকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর