বাল্যবিবাহ
উপজেলা পরিষদের হলরুমে চলছিল জাতীয় কন্যাশিশু দিবস নিয়ে আলোচনা। এর মধ্যেই খবর আসে, সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। দ্রুত অনুষ্ঠান শেষ করে সেই বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, গতকাল রোববার রাতেই ভুয়া জন্মনিবন্ধন সনদ দিয়ে বিয়ের নিবন্ধন করা হয়েছে।
এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।ওই অবস্থায় কনের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত স্বামীর ঘরে মেয়েকে পাঠানো হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহের শিকার মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী (১৪)। তাঁর বাবা পেশায় দিনমজুর এবং মা মানসিকভাবে অসুস্থ। ঈশ্বরগঞ্জ পৌরসভার নয়াশিমুল গ্রামের বাসিন্দা এক পোশাকশ্রমিকের সঙ্গে মেয়েটির বিয়ের সম্বন্ধ করা হয়।
আজ সোমবার মেয়েকে তার স্বামীর ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।