সাঁওতাল জনগোষ্ঠীর বৃন্দ নৃত্য দিয়ে শুরু হয় মেলার দ্বিতীয় দিনের কর্মসূচি। নাচোল ডাকবাংলো মাঠ, চাঁপাইনবাবগঞ্জ। ১২ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্র স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইলা মিত্র মেলা’ জমে উঠেছে। মেলার দ্বিতীয় দিন আজ সোমবার ছিল নৃত্য, গান ও আলোচনা সভার মতো আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ডাকবাংলো মাঠে শুরু হওয়া মেলার দ্বিতীয় দিনের কর্মসূচি বেলা তিনটার দিকে শুরু হয় স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর বৃন্দ নৃত্য দিয়ে। এরপর নওগাঁ থেকে আসা ওঁরাও শিল্পীরাও নৃত্য পরিবেশন করেন।
এ ছাড়া গান পরিবেশন করেন বাউল শিল্পীরা।এরপর বিকেল চারটার দিকে ইলা মিত্রের জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় কৃষকনেতা মন্টু মাহাতোর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও ইলা মিত্র গবেষক ওমর তারেক চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য সুজাত আলী, সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, আদিবাসী ইউনিয়নের সভানেত্রী রেবেকা সরেন, ক্ষেতমজুর নেতা খলিলুর রহমান বাঙালি, আখচাষি নেতা আলতাফ হোসেন প্রমুখ।ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রয়াত মাওবাদী নেতা চারু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার, ভারতের কমিউনিস্ট পার্টি, মাওবাদীর (সিপিআইএম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমরেড মণি সিংহের ছেলে দিবালোক সিংহ।নওগাঁ থেকে আসা ওঁরাও শিল্পীরাও নৃত্য পরিবেশন করেনগবেষক ওমর তারেক...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।