advertisement
advertisement

মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে ছিল ৯টি ককটেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে ছিল ৯টি ককটেল

ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়

advertisement

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।আজ সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় এসআরবি-২-এর একটি দল।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগে রাখা ককটেলগুলো শনাক্ত করা হয়।এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যায়। সেখানে যথাযথ প্রক্রিয়ায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়।এসআরবি-২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর