advertisement
advertisement

কতটা জোরে শব্দ হলে কেঁপে উঠবে পৃথিবী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
কতটা জোরে শব্দ হলে কেঁপে উঠবে পৃথিবী

পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে জোরালো শব্দ সর্বোচ্চ কত হতে পারে?

advertisement

পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে জোরালো শব্দ হতে পারে সর্বোচ্চ ১৯৪ ডেসিবল। এর চেয়ে এক বিন্দুও বেশি নয়। ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে থাকা ‘জার বোম্বা’ পারমাণবিক বোমার ২২৪ ডেসিবল কিংবা ব্ল্যাকহোল তৈরি করতে পারা ১,০০০ ডেসিবল শব্দের দাবিগুলো ডাহা গুজব। এসব সংখ্যা দিয়ে বড়জোর বিস্ফোরণের চাপ বোঝানো যেতে পারে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলো আদৌ কোনো শব্দ নয়।কল্পনা করুন, পৃথিবীর সবচেয়ে বড় স্পিকারটা আপনার সামনে রাখা আছে।

আপনি এর ভলিউমের নব ঘোরাতে শুরু করলেন। শব্দ বাড়ছে, আরও বাড়ছে। নব ঘোরানো শেষ হওয়ার অনেক আগেই আপনার কানের পর্দা হয়তো জবাব দিয়ে দেবে। কিন্তু আপনি যদি নব ঘোরাতেই থাকেন, শব্দ কি অনন্তকাল ধরে বাড়তেই থাকবে?উত্তর, না। ওই নবের একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর শব্দ আর শব্দই থাকবে না। স্পিকার গলে যাবে বলে নয়, কিংবা আপনি বধির হয়ে যাবেন বলেও নয়; বরং শব্দের বাহন যে বাতাস, সেটাই ফুরিয়ে যাবে!

শুনতে অন্যরকম লাগলেও এটি পদার্থবিজ্ঞানের দুনিয়ায় নিখাদ সত্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর