ডেঙ্গু
চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক লাখ পার হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩০৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৫২ জন এবং নারী ১৫৫ জন।গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ১ হাজার ৩২৯ জন, যা মোট রোগীর ৬১ দশমিক ৪ শতাংশ। নারী রোগী ৮৩৭ জন, অর্থাৎ ৩৮ দশমিক ৬ শতাংশ।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।