প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা–১৭ আসনের ৮টি মন্দিরের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সোমবার সচিবালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একজন নাগরিক হিসেবে যার যে অধিকার, তা নিশ্চিত করা সরকারপ্রধান হিসেবে আমার দায়িত্ব।
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শারদীয় দুর্গাপূর্জা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা-১৭ আসনের আটটি মন্দিরের প্রতিনিধিরা দেখা করে তাঁকে পূজার আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।