advertisement
advertisement

দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে সংহতি সমাবেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে সংহতি সমাবেশ

ভারতের দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে ‘ভারতীয় ছাত্র-জনতার পাশে বাংলাদেশের ছাত্র-জনতা’র ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়। শাহবাগ, ঢাকা। ১২ অক্টোবর ২০২৬

advertisement

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও নাগরিকদের ওপর পুলিশি দমন-পীড়ন ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকায় সংহতি সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক, প্রগতিশীল ও ছাত্রসংগঠনের নেতা–কর্মীরা।

সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘ভারতীয় ছাত্র-জনতার পাশে বাংলাদেশের ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘জনগণ আর সরকার এক নয়। ভারতের জনগণের সঙ্গে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও লড়াইয়ের বন্ধন দীর্ঘ ও দৃঢ়। দেশে দেশে চলমান বৈষম্য ও নিপীড়নবিরোধী লড়াইকে শক্তিশালী করতেই আমাদের ভারতীয় ছাত্র-জনতার প্রতি সংহতি জানাতে হবে।

করপোরেট ফ্যাসিবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদ একাকার হলে কী ভয়ংকর রূপ ধারণ করতে পারে, তার উদাহরণ বিজেপির শাসন।’গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, ‘ভারতের ছাত্র, কৃষক, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ মোদি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর