advertisement
advertisement

নভেম্বরে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌবিহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
নভেম্বরে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌবিহার

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর অষ্টম কার্যনির্বাহী সভা

advertisement

আজ থেকে ঠিক এক মাস পর প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এরই মধ্যে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার নৌবিহার আয়োজন করা হবে। যেখানে নিবন্ধনের মাধ্যমে সারা দেশের অন্তত এক হাজার বন্ধু অংশ নিতে পারবেন।জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬-২৭-এর অষ্টম কার্যনির্বাহী সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আদাবরে রেজুভা ওয়েলনেস সেন্টারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক নৌবিহারের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের শুক্র অথবা শনিবার।সভাপতি জাফর সাদিকের সম্মতিক্রমে সভার সূচনা করেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। এরপর আসন্ন ‘সিটিজেন জার্নালিজম’ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। আগামী নভেম্বর মাসে ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এতে নিবন্ধন ও যাচাই–বাছাইয়ের মাধ্যমে সর্বোচ্চ ৪০ জন আগ্রহী বন্ধু অংশগ্রহণ করতে পারবেন।বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর অষ্টম কার্যনির্বাহী সভা।এরপরই বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নিয়ে সবাই আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর