advertisement
advertisement

বিমানে ভ্রমণের প্রাধিকারভুক্ত নন, তবু শতাধিকবার বিল তুলে বরখাস্ত কর্মকর্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
বিমানে ভ্রমণের প্রাধিকারভুক্ত নন, তবু শতাধিকবার বিল তুলে বরখাস্ত কর্মকর্তা

advertisement

উড়োজাহাজে ভ্রমণের প্রাধিকারভুক্ত ছিলেন না। তারপরও দেশের বিভিন্ন স্থানে শতাধিকবার উড়োজাহাজে ভ্রমণ করে ভ্রমণ বিল দাখিল করে সরকারি অর্থ তুলে নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা। এ ছাড়া আদালতে সাক্ষ্য না দিয়েও বিভিন্ন আদালতের সমন ও সাক্ষ্য দেওয়ার ভুয়া সনদ তৈরি করে বিল জমা দিয়ে অর্থ তুলে নেন তিনি।

বিভাগীয় তদন্তে এসব অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুলাল কৃষ্ণ সাহা ২০০০ সালের ২৮ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষক (ষষ্ঠ গ্রেড) পদে যোগ দেন।

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি একই পদে কর্মরত ছিলেন।এই ২৩ বছরে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে উড়োজাহাজে যাতায়াতের প্রাধিকার বা অনুমোদন না থাকা সত্ত্বেও তিনি শতাধিকবার দেশের বিভিন্ন স্থানে উড়োজাহাজে ভ্রমণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর