advertisement
advertisement

‘কালকে রাত দুইটায় ফ্লাইট ছিল, এখনো এখানে বসে আছি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
‘কালকে রাত দুইটায় ফ্লাইট ছিল, এখনো এখানে বসে আছি’

ফ্লাইট বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন রিয়াদগামী যাত্রীরা। লাগেজ ট্রলির পাশে শিশুপুত্রকে নিয়ে হতাশায় দাঁড়িয়ে আছেন এক প্রবাসী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ১১ অক্টোবর ২০২৬

advertisement

গতকাল শনিবার দিবাগত রাত দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে যাত্রা করার কথা ছিল মো. মাসুদের। সেই ফ্লাইট ধরতে গতকাল রাত ১০টা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন তিনি। রাতের ফ্লাইট বাতিল হওয়ার পর আজ রোববার বেলা তিনটার একটি ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। বিকেল চারটার দিকে মো. মাসুদ প্রথম আলোকে বলেন, ‘কালকে রাত থেকে অপেক্ষা করছি।

ফ্লাইট ক্যানসেল হয়েছে। এরপর আজ তিনটায় আসতে বলেছে, এখনো যেতে পারিনি। জানি না কী হবে, দেখি। যেতে না পারলে বাড়ি চলে যেতে হবে।’ মাসুদ সৌদি আরবের রাজধানীতে একটি দোকানে কাজ করেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেয়ালে সাঁটানো ফ্লাইট বাতিলের নোটিশ পড়ে দেখছেন আটকে পড়া যাত্রীরা। ১১ অক্টোবর ২০২৬মাসুদের মতো একই অবস্থা কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা জাহিদুল ইসলামের।

৪০ বছর বয়সী জাহিদুল প্রায় দুই মাসের ছুটি কাটিয়ে এখন রিয়াদে ফেরার অপেক্ষায় আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর