advertisement
advertisement

পর্যটন খাতে তরুণদের কাজের বিশাল সুযোগ তৈরি হয়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
পর্যটন খাতে তরুণদের কাজের বিশাল সুযোগ তৈরি হয়েছে

নানা রকম কোর্স ও ডিগ্রির ব্যবস্থা আছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে

advertisement

লিখেছেন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মুজাহিদুল আলম।বাংলাদেশে পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশ হচ্ছে দ্রুত। শুধু পরিসরের দিক থেকে নয়, অর্থনৈতিকভাবেও। সাপ্তাহিক ছুটি কিংবা যেকোনো উৎসবে দেশের শীর্ষস্থানীয় পর্যটনকেন্দ্রগুলো থেকে শুরু করে নতুন নতুন বিনোদনকেন্দ্রগুলোয় পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ে।

এই ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেই গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কিছু হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও ট্রাভেল এজেন্সি। ফলে স্থানীয় পর্যটন ও আতিথেয়তা খাতে তরুণদের কাজের এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে; বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়ও দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।

আশাব্যঞ্জক বিষয় হলো, অন্যান্য প্রচলিত খাতের মতো এখানে ডিগ্রির পর বেকার থাকার ঝুঁকি খুব একটা নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর