কোলাজ প্রথম আলো গ্রাফিকস
নাটোর রেলস্টেশনে ৭ অক্টোবর বিকেলে ট্রেনের টিকিট কেনার সময় ল্যাপটপ ও ক্যামেরা হারান জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার। বাংলাদেশে ঘুরতে আসা এই পর্যটকের ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেন। এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একজন পুলিশ সদস্য জার্মান এই তরুণের হাতে ল্যাপটপ ও ক্যামেরা তুলে দিচ্ছেন।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ল্যাপটপ ও ক্যামেরা ফেরত পেলেন জার্মানি পর্যটক। বাংলাদেশ টুরিস্ট পুলিশকে ধন্যবাদ আমাদের দেশের সম্মান রাখার জন্য!’দাবির পক্ষে শাহিন রেজা নামক একটি ফেসবুক পেজ থেকে ‘অবশেষে ল্যাপটপ, ক্যামেরা ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরে পেয়ে মহাখুশি জার্মান পর্যটক!’ এই ক্যাপশনে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওতে জার্মান এই তরুণকে জিনিসপত্র ফেরত পেয়ে খুশিতে বাংলা কথা বলতে দেখা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।