বিমানবন্দরে আচারের বয়াম থেকে জব্দ করা বিভিন্ন ধরনের হীরা ও মূল্যবান পাথর
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বয়ামে লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় যাত্রী মো. জনি রহমানকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে কলকাতা থেকে ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তাঁর লাগেজ তল্লাশি করে অলংকারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস জানিয়েছে, উদ্ধার করা এসব অলংকার ও মূল্যবান পাথরের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। আজ রোববার ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের প্রতিরোধ দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করা হয়।
স্ক্যানিংয়ে তাঁর ব্যাগেজে থাকা আচারের বয়ামের ভেতর ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।