কার্ডি বি। রয়টার্স
একসময় নিউইয়র্কের ব্রঙ্কসে বেড়ে ওঠা এক তরুণী জীবিকার তাগিদে কাজ করতেন সুপারমার্কেটে, পরে স্ট্রিপ ক্লাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অকপট কথাবার্তা তাঁকে পরিচিত করে তোলে। সেই পরিচিতিকে পুঁজি করেই একসময় সংগীতজগতে পা রাখেন তিনি। এরপর ‘বোদাক ইয়েলো’ গান দিয়ে যুক্তরাষ্ট্রের সংগীতের শীর্ষে উঠে আসা, গ্র্যামি জয়, কোটি কোটি ডলারের সম্পদ, আর একের পর এক বিতর্ক—সব মিলিয়ে তিনি কার্ডি বি।
আজ ১১ অক্টোবর ৩৪ বছরে পা দিলেন এই মার্কিন র্যাপার। তাঁর প্রকৃত নাম বেলকালিস মারলেনিস আলমানজার। ১৯৯২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম তাঁর। ক্যারিবীয় বংশোদ্ভূত এই শিল্পীর মা ত্রিনিদাদের এবং বাবা ডোমিনিকান বংশোদ্ভূত। ছোটবেলা থেকেই অর্থনৈতিক অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছেন তিনি।
তবে নিজের অতীত আড়াল না করে বরং সেই অভিজ্ঞতাকেই পরিণত করেছেন তাঁর পরিচয়ের অংশে।সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগীতের শীর্ষে কার্ডি বির পরিচিতি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।