advertisement
advertisement

দুর্গাপূজায় দেশীয়র নতুন কালেকশন, শাড়ি কেনাকাটায় ছাড়ের সঙ্গে লুডু খেলেও মিলবে ডিসকাউন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
দুর্গাপূজায় দেশীয়র নতুন কালেকশন, শাড়ি কেনাকাটায় ছাড়ের সঙ্গে লুডু খেলেও মিলবে ডিসকাউন্ট

advertisement

দুর্গাপূজার সাজে চাই রঙের উৎসব, পোশাকে স্বাচ্ছন্দ্য আর নিজস্ব স্টাইলের ছোঁয়া। উৎসবের এই আয়োজনকে সামনে রেখে দেশীয়র অনলাইন ফেসবুক পেজ ও শোরুম সেজেছে নারীদের জন্য নানা নকশা ও রঙের পোশাকে।বাটিক, ব্লকপ্রিন্টের ড্রেস থেকে শুরু করে জামদানি, মণিপুরী ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি। পূজার সাজে পছন্দের পোশাক খুঁজে নিতে রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন।

এর সঙ্গে থাকছে কেনাকাটায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।পূজার সাজে পোশাকে বৈচিত্র্যউৎসবের দিনগুলোতে পোশাকের ক্ষেত্রে অনেকেই খোঁজেন আরাম ও নান্দনিকতার সমন্বয়। সেই ভাবনা থেকেই দেশীয়র সংগ্রহে রয়েছে বিভিন্ন ডিজাইনের উইমেন্স ড্রেস। এখানে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাটিক, নিজস্ব ডিজাইনারদের ব্লকপ্রিন্টের ড্রেস, কোটা কটনের ওড়না, স্কার্ট সেট, কুর্তি, টু-পিস ও থ্রি-পিস।শাড়িপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের আয়োজন।

কালেকশনে আছে মাদুরাই শাড়ি, মণিপুরী শাড়ি ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর