নিহত প্রবাসী মোহাম্মদ আবু জাহেদ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামের চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু জাহেদ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হিঙ্গলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। তিনি শারজাহর একটি মুদিদোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
তাঁর দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে জেরিন আক্তারের বয়স ১০ বছর ও আফরিন আক্তারের ৩ বছর।স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজান কলেজে পড়াশোনা শেষে আবু জাহেদ উপজেলা সদরের ফকিরহাট বাজারে টেলিযোগাযোগের ব্যবসা শুরু করেন। পরে ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান। সর্বশেষ ২০২৫ সালের শেষ দিকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।
কয়েক মাস ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে আবার প্রবাসে ফিরে যান।স্বজনদের ভাষ্য, শনিবার রাতে বাসায় ঘুমিয়ে ছিলেন আবু জাহেদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।