advertisement
advertisement

উদ্ভাবনী বহু উঁচু ভবনের নির্মাতা নির্মাণ ইন্টারন্যাশনাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
উদ্ভাবনী বহু উঁচু ভবনের নির্মাতা নির্মাণ ইন্টারন্যাশনাল

advertisement

‘নির্মাণ’ শব্দের অর্থ গড়ে তোলা। ১৯৭৬ সালে কে জেড ইসলাম এই নাম দিয়েই বহুতল ও আইকনিক সব ভবন নির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন।

এ ক্ষেত্রে শুধু কাজ শেষ করা নয়, বরং ধারাবাহিকভাবে ও আস্থার সঙ্গে ভালো কাজ উপহার দেওয়াই ছিল প্রতিষ্ঠানটির লক্ষ্য।প্রায় ৫০ বছর পর সেই ধারাবাহিকতার সবচেয়ে বড় প্রমাণ হলো দেশের একের পর এক পরিচিত স্থাপনার সঙ্গে ‘নির্মাণ’ ইন্টারন্যাশনাল নাম যুক্ত হওয়া।প্রতিষ্ঠানটির যাত্রার কয়েক বছর পর আশির দশকের মধ্যেই মান, অঙ্গীকার ও দূরদর্শিতার জন্য সুনাম গড়ে ওঠে কে জেড ইসলামের।

নব্বইয়ের দশকে সেই সুনামই নির্মাণকে এনে দেয় বড় বড় প্রকল্পের প্রথম পছন্দের জায়গা।প্রতিষ্ঠানটির গড়া স্থাপনার তালিকায় রয়েছে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবন (৩২ তলা), মতিঝিল বাণিজ্যিক এলাকার সেনাকল্যাণ ভবন (২১ তলা) এবং মহাখালীর ব্র্যাক সেন্টার (২০ তলা)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর