খুব সাধারণ কিছুও আপনাদের মধ্যে হয়ে উঠতে পারে ‘বিশেষ’
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘প্রেম বলিলে দুই জন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই। দুই জনেই দুই জনের জগৎ।’ কখনো কখনো ছোট ছোট অভ্যাস এই ‘দুজনের জগৎটাকে’ সুন্দর করে, একান্তই নিজেদের করে। চলুন, সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু অভ্যাস বা রীতির কথা শোনা যাক।১. প্রতিদিন শুধুই নিজেদের জন্য খানিকটা সময় রাখুনরেস্তোরাঁয় বা পার্কে গিয়ে বসতে হবে, তা নয়। ঘণ্টাখানেক একান্তে সময় কাটাতে হবে, তা-ও নয়।
স্রেফ ১০টা মিনিট হয়তো শুধু দুজন দুজনের সঙ্গে সময় কাটালেন। অবশ্যই ফোন স্ক্রল না করে। দিনের মজার কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করুন। হাসুন। অথবা কিছুই না করে দুজন কেবল চুপচাপ একসঙ্গে বসে থাকুন।২. স্বাগত ও বিদায় জানাননিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়া, কিংবা চুপচাপ ঘরে ঢুকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া—দম্পতিদের জন্য এটা খারাপ লক্ষণ। বেরোনোর আগে সঙ্গীর কাছ থেকে বিদায় নিন।
আবার আপনি, কিংবা আপনার সঙ্গী যখন ঘরে ফিরবেন, তখন একে অপরকে অভ্যর্থনা জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।